৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৪
শিরোনাম:

প্রয়োজনে সংলাপে বসব: রাশেদা সুলতানা

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সংলাপে বসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাশেদা সুলতানা বলেন, ‘কাউকে ভোটের মাঠে দাঁড় করানো, মানে আনা নির্বাচন কমিশনের কাজ না। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের আহ্বান করতে পারি। কিন্তু তারা আসবে কী আসবে না সেটা তাদের ব্যাপার না। এটাই হলো আসল কথা।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সংলাপ কাজের সুবিধা জন্য হয়। এটা করার জন্য আইনে কিছু বলা নেই। এইটুকু বলতে পারি প্রয়োজন হলে নিশ্চয়ই আমরা বসব।’

আগামী ঈদুল আজহার আগেই পাঁচ সিটি নির্বাচন সম্পন্ন করা হবে জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘কোরবানির আগেই সব সিটি নির্বাচন শেষ করে দেবে। কোরবানির পরে আমাদের সংসদ নির্বাচনের জন্যই মনোনিবেশ করতে হবে। কেননা, অনেক কাজ। অনেক ধরনের বিষয় আছে। গাজীপুর আগে হবে। আর সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত অন্যগুলোর সময় আছে। কিন্তু আমরা এতদূর যাব না। ২৩ মে থেকে জুনের মধ্যেই পাঁচ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কোনটা কবে হবে সেটা তফসিলে ঠিক হবে।’

Loading