জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর মাকে নিয়ে কটুক্তি করায় নারায়ণগঞ্জ থেকে কাজী রুবায়েত হাসান সায়েম নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।নারায়ণগঞ্জের পাইকপাড়া নয়াপাড়ার ৯৭/১ নম্বর বাসা থেকে শুক্রবার (২৪ মার্চ) রাতে তাকে আটক করা হয়। ডিবির কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ।কাজী রুবায়েত হাসান সায়েম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। এছাড়া প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।
Thank you for reading this post, don't forget to subscribe!সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, এলকোহলযুক্ত পানীয় ধরনের একটি বোতাল থেকে মদ জাতিয় কিছু গ্লাসে ঢাল ছিলেন সায়েম। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর মাকে গালমন্দ করতে দেখা যায়।কাজী রুবায়েত হাসান সায়েমের পরিবার সূত্রে জানা যায়, রাতে সাদা পোশাকে কিছু লোক গোয়েন্দা পুলিশ পরিচয়ে সায়েমকে তুলে নিয়ে গেছেন।
২৫ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের পরির্দশক (ওসি) আল-মামুন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর মাকে নিয়ে কটুক্তি করায় জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
![]()