৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৪
শিরোনাম:

কলাপাড়ায় ল্যাপটপ পেল ১৬৩ সরকারি স্কুল

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক স্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যপটপ বিতরন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষকদের হাতে এ ল্যাপটপ তুলে দেয়া হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিববুর রহমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, ইউএনও মো.জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ উপজেলার প্রাথমিক স্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানা যায়, উপজেলার ১৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে ল্যপটপ বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল স্কুল ডিজিটাল থেকে স্মার্ট স্কুল হিসেবে আত্মপ্রকাশ করবে।

Loading