৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৭
শিরোনাম:

শ্রেণিকক্ষে বাবা-ছেলেকে নির্যাতন, ভিডিও ভাইরাল

ধর্ষণের অভিযোগ তুলে বাবা-ছেলেকে নির্যাতন করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়াফরিদপুরের মধুখালী উপজেলায় স্কুলের শ্রেণিকক্ষে আটকে এক কিশোর ও তার বাবাকে নির্যাতনে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ রোববার সকালে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গত ১৭ মার্চ দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া একটি শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে ১৫ বছর বয়সী ওই কিশোর ও তার বাবাকে নির্যাতন করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. কুতুবউদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কিশোর ও বাবাকে নির্যাতনের অভিযোগে ২০ মার্চ মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ‍ওসি।জানা যায়, নির্যাতনের শিকার ওই কিশোর ও তার বাবা আলাদা জুট মিলে শ্রমিকের কাজ করেন। তারা উপজেলার রায়পুর ইউনিয়নে একটি ভাড়া বাসায় থাকেন। কিশোরের মা প্রবাসী ও সৎ বোন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বাবা-ছেলে মিলে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেছেন এমন অভিযোগে গত ১৭ মার্চ তাদের আটক করে কয়েকজন তরুণ ও তরুণী। তারা স্কুলের শ্রেণিকক্ষে আটকে রেখে বাবা-ছেলের ওপর নির্যাতন চালায়। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে। নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি তোলা হয়।

এ ব্যাপারে মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, অতিশিগগিরই এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনায় ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা ও শিক্ষকরা জড়িত আছে কি-না সেটা খতিয়ে দেখা হবে। এছাড়া এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে আমি বিষয়টি নিয়ে ফরিদপুরের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি।

Loading