৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৬
শিরোনাম:

আসছে ‘বাজরাঙ্গি ভাইজান ২’; কারিনা ‘আউট’, পূজা ‘ইন’

শিমুল চৌধুরী ধ্রুব: বলিউডের অন্যতম ব্যবসা সফল সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’। এটিকে সালমান খানের ক্যারিয়ারের অন্যতম প্রশংসিত চলচ্চিত্রও বলা হয়। মুক্তির পর বিশ্বব্যাপী ৪৪৫ কোটি রুপি আয় করে নেয় এই সিনেমা। ২০২১ সালে জন্মদিনে সালমান খান ঘোষণা দিয়েছিলেন যে তিনি বাজরাঙ্গি ভাইজানের সিক্যুয়েল আনবেন। সিনিয়র লেখক বিজয়েন্দ্র প্রসাদ এর আগে বলেছিলেন সিক্যুয়াল সিনেমার নাম হবে ‘পবন পুত্র ভাইজান’। তিনি বলেছিলেন যে তিনি সিক্যুয়ালের ধারণা নিয়ে সালমানের সাথে যোগাযোগ করেছিলেন এবং অভিনেতা সেটি গ্রহণ করেন। এখন স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। এমনটা জানিয়েছিলেন সালমান নিজেও। বলিউড হাঙ্গামা, টাইমস অফ ইন্ডিয়া

Thank you for reading this post, don't forget to subscribe!

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির প্রথম কিস্তিতে সালমানের বিপরীতে দেখা গিয়েছিল কারিনা কাপুর খানকে। কিন্তু এবার তিনি থাকছেন না। শোনা যাচ্ছে, ‘পবন পুত্র ভাইজান’-এ অভিনয় করবেন পূজা হেগড়ে। তবে তিনি কারিনার বদলে অভিনয় করবেন নাকি অন্য কোনো চরিত্রে অভিনয় করবেন, সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

এর আগে ‘কিসি কি ভাই কিসি কা জান’ সিনেমাতেও সালমানের বিপরীতে অভিনয় করেছেন পূজা। গুঞ্জন সত্যি হলে আরো একটি ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে তাদের।

Loading