৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩২
শিরোনাম:

বঙ্গবাজারে বাধা-হামলা : ৩০০ জনকে আসামি করে মামলা

বঙ্গবাজার অগ্নিকাণ্ডের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের উপর হামলা করা হয়। অগ্নিকাণ্ডের দিন পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি জাফর হোসেন। এদিকে অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের উপর হামলা ও সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের কথা রয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

 

Loading