৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৯
শিরোনাম:

রাবিতে পাঠক ফোরামের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

হামদ-নাত ও ইসলামিক সংগীত এবং উপস্থিত সকলকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করার মাধ্যমে  রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল)  রাবি পাঠক ফোরাম নিজ কার্যালয়ে বিকাল ৫ টায় আলোচনা সভা ও মত বিনিময় সভার আয়োজন করেন। উক্ত আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের গৌরবময় দিনগুলোর স্মৃতিচারণা করেন রাবি পাঠক ফোরামের সম্মানিত উপদেষ্টা, সাবেক সভাপতি মন্ডলীবৃন্দসহ সিনিয়র ফোরামিস্টবৃন্দ।
এ সময় তারা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পাঠক ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান বিআইডব্লিউটিএ এর অতিরিক্ত পরিচালক জনাব আরিফ হাসনাত কর্তৃক ১৯৮৯ সালের ৪টা এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে।  প্রতিষ্ঠার পর থেকেই সেচ্ছাসেবী, অরাজনৈতিক ও ক্যারিয়ার গঠনমূলক এই ছাত্র সংগঠনটি শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞানের পাশাপাশি দক্ষতা অর্জনে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এই সংগঠনটি ৩৪ বছরের সাফল্যের সিঁড়ি অতিক্রম করে ৩৫ বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষে ৬ টায়  বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আলোচনা সভা, হামদ-নাত ও ইসলামিক সংগীত এবং  ইফতার মাহফিলের আয়োজন করে।
সন্ধ্যা ৬.৪৫ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের গৌরবময় ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সর্বশেষ সভাপতি জনাব মাহামুদুল হাসানের সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!