৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
শিরোনাম:

কলাপাড়ায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্যসহ দেশ বিরোধী সকল কার্যকলাপের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রাকিবুল আহসানের সভাপিত্বে শান্তি সমাবেশ বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান সাঈদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় পটুয়াখালী জেলা আওয়মীলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম, দিদার উদ্দিন আহমেদ মাসুম সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তারা মিশিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

Loading