রাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি অভিষেক, সম্পাদক সজল
Rubel Sheikh, এপ্রিল ৯, ২০২৩ at ৯:৩৩ অপরাহ্ণ
পপি রাজবংশী রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) এক বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী খোন্দকার অভিষেক ইবনে শামসকে সভাপতি ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. জান্নাতুল ফেরদৌস সজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
রোববার (৯ এপ্রিল) ভার্চুয়াল মাধ্যমে ট্রাস্টি বোর্ডের মতামতের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও কমিটির সাবেক সভাপতি মো: সাব্বির হোসেন এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আশিকুর রহমান, আয়েশা আক্তার যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সারজিল আহমেদ, শহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আজমাঈন হোসেন সাব্বির, নাজমুল আকতার আকাশ, ফাহমিদা আশরাফি আদিবা ও আসিফ আল আকিব।
নতুন এই কমিটিকে নিয়ে আরো নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আশাবাদী।
Thank you for reading this post, don't forget to subscribe!