আশাশুনিতে টেকা রামচন্দ্রপুর ইটের সোলিংয়ের রাস্তা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
Rubel Sheikh, এপ্রিল ৯, ২০২৩ at ৯:৩৭ অপরাহ্ণ
বি এম আলাউদ্দীন আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেকা রামচন্দ্রপুর গ্রামের মরিচ্চাপ নদী সংলগ্ন ইটের সোলিংয়ের ইট ছড়িয়ে ছিটিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পথচারীদের ভোগান্তির শেষ নেই। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইউনিয়ন যুবলীগের নেতা আসিফ ইকবাল রিপন জানান- টেকারামচন্দ্রপুর আব্দুল্লাদের বাড়ি থেকে টেকাকাশিপুর একরামুল এর মুূদি দোকান পর্যন্ত ইটের ও সিদ্দিক সানার বাড়ি পর্যন্ত পিচের রাস্তা ডি আকারে ওয়াপদা রাস্তার সঙ্গে মিশে গেছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত ও মালামাল বহন করে থাকে।
কয়েকদিন আগে চলমান রাস্তার কর্মসূচির কাজ করানোর সময়, দায়সারা গোছের এক চাপ করে মাটি দেওয়া হয়। এ বিষয়ে কাদাকাটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার দীপ কে অবহিত করলে তিনি বলেন- সরকারি বরাদ্দ না থাকলেও আমার নিজস্ব অর্থায়নে রাস্তার সংস্কার কাজ করেছি।
তিনি সাংবাদিকদের জানান, ইট উঠে রাস্তার অবস্থা এমনই হয়ে গেছে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এত ছোট রাস্তা যে দুটো ভ্যান ক্রস করতে পারে না। রাস্তার সাইডে মাটি না থাকায় এজিং এর ইটগুলো খুলে পড়ে যাচ্ছে। এলোমেলোভাবে অনেক জায়গায় ইট গুলো পড়ে আছে। মরিচ্চাপ নদীর জোয়ারের উপচে পড়া পানি এবং ইটের ট্রলী, ইঞ্জিন ভ্যান চলার কারণে রাস্তার এ বেহাল দশা।
রাস্তা প্রশস্তকরন ও নদীর সাইট দিয়ে ন্যূনতম তিন ফুট হাইট ও তিন ফুট চওড়া মাটি দিয়ে নদীর পানি বৃদ্ধি ঠেকানোর জন্য টেঁকসই কাজের পাশাপাশি পাকা ইটের রাস্তাটি সংস্কার করে এলাকায় পানি বৃদ্ধি রোধ ও দুর্ঘটনার হাত থেকে পথচারীদের রক্ষা করতে স্থানীয় এলাকাবাসীর পক্ষে তিনি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!