৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

কলাপাড়ায় আওয়ামীলীগ সভাপতির বহিস্কার চেয়ে মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগ সভাপতিকে দল থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছে নেতা কর্মীরা। সোমবার বেলা ১১ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বালীয়াতলী ও লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় বক্তব্য রাখেন, লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারিক খাঁন, বালিয়াতলী ইউনিয়ন আওয়ামলীগ সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রকি, ইউনিয়ন যুবলীগ নেতা রাকিবুল ইসলাম সোনা মিয়া, বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আছিবুল তালুকার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বেল্লাল হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মাহবুবুর রহমান তালুকদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য ও তার সার্টিফিকেট ছাড়া কেউ আওয়ামীলীগ করতে পারবে না বলে ঔদ্ধত্য প্রকাশ করেছেন। এমনকি বর্তমান সংসদ সদস্যকে নিয়ে একটি অডিও কল রেকর্ডে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় মানববন্ধনে অশং নেওয়া নেতা কর্মীরা এর ত্রীব নিন্দা ও তাকে দল থেকে বহিস্কারের দাবী জানান।

Loading