৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮
শিরোনাম:

এক চুমুতে ১৭ বছর আদালতে দৌড়াচ্ছেন মিকা

২০০৬ সালে বলিউডের কন্ঠশিল্পী নিজের জন্মদিনের পার্টিতে আমন্ত্রন জানান সমালোচিত আইটেম গার্ল রাখি সাওয়ান্তকে। নাইট ক্লাবে আয়োজিত ওই পার্টিতে বন্ধু বান্ধবসহ হাজিরও হয়েছিলেন রাখি। জমকালো আয়েজনের ওই পার্টিতে এক পর্যায়ে রাখি সাওয়ান্তকে জোড় করে লিপ লক চুমু খান মিকা সিং। হিন্দুস্থান টাইমস

Thank you for reading this post, don't forget to subscribe!

ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বলিপাড়ায় নিন্দার ঝর ওঠে। বিষয়টি নিয়ে রাখি চুপ থাকেননি। বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই থেকে আদালতে দৌড়াতে হচ্ছে মিকা সিংকে। যা এই ১৭ বছরেও সমাধান হয়নি। তবে এবার সেই মামলার সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে রাখি ও মিকার সম্পর্কের সমীকরণও বদলেছে। তারা এখন বন্ধু। তাই রাখির সম্মতি নিয়েই আদালতে মামলা খারিজের আর্জি জানিয়েছেন মিকা। ১০ এপ্রিল (সোমবার) বিচারপতি অজয় এস গডকরি ও প্রকাশ ডি নায়েকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়।

এ প্রসঙ্গে গায়ক মিকা সিং জানান, রাখি ইতোমধ্যেই এফআইআর খারিজ করে নেয়ার সম্মতি দিয়েছে। নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়েছেন তারা। কিন্তু আদালতের রেজিস্ট্রি রেকর্ডে রাখির মামলা খারিজের সম্মতির হলফনামা না মেলায় স্থগিত হয়ে যায় এদিনের শুনানি। আগামী সপ্তাহের মধ্যে নতুন করে রাখিকে হলফনামা দিয়ে গোটা বিষয়টি জানাতে বলেছে আদালত।

রাখির দায়ের করা এফআইআর-এর মাধ্যমে জানা যায়, ‘২০০৬ সালে মুম্বাইয়ের এক নাইটক্লাবে রাখিকে জোর করে চুমু খান মিকা। এরপর মিকা ও তার সহকর্মী ভিকি ঝামেলায় জড়ান রাখি ও তার বন্ধুদের সঙ্গে। ঘটনায় আহত হন রাখির এক বন্ধু। এতে মিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (নারীকে উত্যক্ত করা) এবং ৩২৩ (স্বেচ্ছায় কাউকে আঘাত করা) ধারায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছিলেন মিকা। পরে সেশন কোর্ট তার জামিন মঞ্জুর করে।

Loading