রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানগুলোতে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে যান সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। সিআইডি ঢাকা মেট্রোপলিটনের (দক্ষিণ) পুলিশ পরিদর্শক মো. আনোয়ার উদ্দিন মিয়া বলেন- ঘটনাস্থলের বাইরের একটা নকশা তৈরি করা হয়েছে।
এরপর মার্কেটের ভেতরে প্রবেশ করে সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে , সংগ্রহ করা আলামত ল্যাবে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষার পর আগুন লাগার কারণ জানা যাবে বলে জানায় সিআইডি।
![]()