৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৮
শিরোনাম:

দুবাইয়ে আবাসিক ভবনে আগুনে পুড়ে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে আল-রাস এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ১৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাঁচ তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। খবর বিবিসির

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ১২টা ৪১ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় অগ্নিনির্বাপণ কর্মীরা। আগুন নেভানোসহ আটকে পড়াদের উদ্ধারের কাজ শুরু হয়।

দুবাই সিভিল ডিফেন্স বলছে, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

দুবাই সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, ওই ভবনে আগুনে পুড়ে নিহতদের মধ্যে ভারতীয় চারজন ও তিনজন পাকিস্তানী নাগরিক রয়েছেন। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Loading