চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘লোকাল’ সিনেমার ট্রেইলার প্রকাশ্যে আসতেই দর্শক সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। এবার এলো প্রথম গান। খেলা হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!ট্রেইলারের মতো গানটিও দর্শকদের নজর কেড়েছে। তামিল ছবির নাচের ঢ়ংয়ে কোরিওগ্রাফি ভিন্নতা এনেছে বলে বুকিং এজেন্টরা জানান।
ক্লিওপেট্রা ফিল্মস সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশ করেছে ‘লোকাল’র প্রথম গান ‘খেলা হবে’। যে খেলা সত্যিই দেখার মতো। যেখানে আদরের অ্যাকশন আর বুবলীর মুচকি হাসিতে দর্শকরা হয়ে পড়ছেন খান খান!
আসন্ন ঈদে ‘লোকাল’ প্রায় ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানা গেছে।।সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ও এক সময়ের বিনোদন সাংবাদিক সাইফ চন্দন।
এই নির্মাতা বলেন, ট্রেইলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের পর পুরো আত্মবিশ্বাস ফিরে পেলাম আমরা। সিনেমাটি মুক্তির পরেও আমার বিশ্বাস সবার এই উচ্ছ্বাস অব্যাহত থাকবে। দর্শকের প্রতি অনুরোধ, ঈদে সবাই সিনেমাটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।
ছবির নায়ক আদর আজাদ বলেন, ট্রেইলার দেখে সবাই তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। গানটিও দর্শক সমালোচকদের নজর কেড়েছে।
আমরা চেষ্টা করেছি দর্শক চাহিদা অনুযায়ী ভালো গল্পের একটি সিনেমা উপহার দেওয়ার। আশা করছি, সিনেমাটি দেখে কেউ নিরাশ হবেন না।
‘লোকাল’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।
https://www.youtube.com/watch?v=U1dI55aHSHE
![]()