৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৯
শিরোনাম:

জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে শ্রদ্ধা জানান দেশের ২২তম রাষ্ট্রপতি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন।

Loading