৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৯
শিরোনাম:

প্রবাসীর গোপনাঙ্গ কেটে গ্রেপ্তার সাবেক স্ত্রী!

নারায়ণগঞ্জে দুবাই প্রবাসীর গোপনাঙ্গ কাটার অভিযোগে সাবেক স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় গতকাল মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন ওই প্রবাসীর বাবা। পরে সিদ্ধিরগঞ্জ ও চাঁদপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে নারীকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান জানান, দুবাই প্রবাসীর সঙ্গে ওই নারীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। পরে নিজেদের ইচ্ছায় বিয়ে করেন তারা। বিয়ের পর ওই প্রবাসী বাংলাদেশে এসে জানতে পারেন, ওই নারীর আগেও একবার বিয়ে হয়েছিল এবং তার দুটি সন্তান রয়েছে। বিষয়টি জানার পর তাকে তালাক দেন প্রবাসী স্বামী।

গত ১৬ এপ্রিল সাবেক স্বামীকে ফোন দিয়ে ডেকে নিয়ে যান ওই নারী। ডেকে নিয়ে লাচ্ছি ও কেক খেতে দেন তিনি। খাওয়ার পরই সাবেক স্বামী ঘুমিয়ে পড়েন। এ সময় তার গোপনাঙ্গ কেটে নেন ওই নারী। পরে প্রবাসীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেখে পালিয়ে যান তার সাবেক স্ত্রীর সহযোগী।

এসআই ইয়াউর রহমান আরও বলেন, হাসপাতাল থেকে এক ব্যক্তি মোবাইল ফোনে প্রবাসীর বাবাকে ফোন করেন। সেই ফোন পেয়ে তারা ঢামেকে যান। পরে তার বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ওই নারী তার সহযোগী আরেক নারীর নামে একটি মামলা করেন। মামলা দায়েরের পর চাঁদপুরের মতলব এলাকা থেকে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়। ওই প্রবাসী এখন ঢামেকে চিকিৎসাধীন।

Loading