৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

সেতু ভেঙে নদীতে: ৩০ কোটি টাকার ক্ষতি উল্লেখ করে মামলা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে একটি লড়ি ওঠার পর সেতু ভেঙে নদীতে পরার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ভালুকা সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হালিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ট্রান্সফরমারবাহী ৪২ চাকার লড়ি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। লড়িটি ত্রিশালের চেলেরঘাট এলাকার স্টিলের সেতুর ওপরে উঠতেই সেটি দুমড়ে-মুচড়ে ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় সেতুতে থাকা একটি প্রাইভেটকারও নিচে পড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

মামলায় উল্লেখ করা হয়েছে, আইন অনুযায়ী মহাসড়কের উপর দিয়ে ৪০ টন ওজনের গাড়ি চলাচলের অনুমোদন রয়েছে। তবে, লড়ির চালক সড়ক পরিবহনের কোনও আইন না মেনে ও সড়ক বিভাগের অনুমতি না নিয়ে ১২০ টন ওজন ট্রান্সফরমার নিয়ে সেতু পার হওয়ায় সেটি ভেঙে পড়েছে। এতে সরকারের প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে, পাশাপাশি জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহ সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী বলেন, ‘ট্রান্সফরমান ও লড়িটি এখান থেকে সরাতে বড় ক্রেনের প্রয়োজন হবে। এতে সপ্তাহ খানেকের মতো সময় লাগতে পারে। এগুলো অপসারণ করার পর দ্রুত বেইলি ব্রিজ করে যান চলাচলা স্বাভাবিক করার চেষ্টা করব। সেই সঙ্গে এখানে একটি নতুন সেতু করার আবেদন করা হবে। ইতোমধ্যে উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি দেখে গেছেন।’

Loading