৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯
শিরোনাম:

‘জনগণ শেখ হাসিনার সাথে না থাকলে উন্নয়ন ব্যাহত হবে’

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ২০ বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। জনগণ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে না থাকে তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, এ বছরের শেষ নাগাদ অথবা আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বাংলাদেশে যারা বিশ্বাস করে না, জনগণকে শোষণ করতে রাজনীতি করে এবং অগ্নিসন্ত্রাস করে হত্যা করে, জনগণ তাদেরকে প্রত্যাখান করবে। এজন্য দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসিন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রমুখ।

Loading