৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩
শিরোনাম:

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যানকে বরন,বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল গোলাম সাদেককে বরন এবং সদ্য বিদায়ী
চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল সোহায়েল আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকালে বন্দরের কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদের দ্#ু৩৯;জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত গনমাধ্যমকর্মীরা বন্দরের সদ্য বিদায়ী চেয়ারম্যানকে মিডিয়া বান্ধব বলে ভূষিত করেন এবং নতুন চেয়ারম্যানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

উল্লেখ্য, আগামীকাল সদ্য বিদায়ী চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে তার দায়িত্বভার বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। এর আগে গত ১২ এপ্রিল পায়রা বন্দরের চেয়ারম্যান সোহায়েল আহম্মেদকে বদলী করে চট্রগ্রাম বন্দরের চেয়ারম্যান করা হয়। আর বিআইডব্লিউটির এর চেয়ারম্যান গোলাম সাদেককে পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Loading