৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
শিরোনাম:

চাকরিচ্যুত হলেন মানবিক পুলিশ খ্যাত শওকত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। যিনি মানবিক পুলিশ হিসেবে দেশে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে এই তথ্য জানা যায়। এর আগে, গত ১৬ এপ্রিল তাকে চাকরিচ্যুত করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মোহাম্মদ আবদুল ওয়ারিশ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুতের অফিস আদেশে বলা হয়েছে, শওকত হোসেনের বিরুদ্ধে ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া, তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয়, এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে বেওয়ারিশ, অসুস্থ মানুষদের সেবা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আলোচনায় আসেন শওকত হোসেন। পরে তার নামের আগে মানবিক শওকত উপাধিক যুক্ত হয়। তবে, দীর্ঘ সময় নিজ কর্মস্থলে অনুপস্থিত এবং ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ডবলমুরিং থানা এলাকায় একটি ওয়াজ মাহফিলে অতিথি হয়ে ‘বিতর্কিত’ বক্তব্য প্রদানের প্রেক্ষিতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন শওকত।

Loading