৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৩
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে বাক-প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার – ১

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলায় আদিবাসী এক বাক ও মানসিক প্রতিবন্ধী যুবতী (২৫)কে ধর্ষণের অভিযোগে বারনাবাস ডুমরি(৪০) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত বারনাবাস ডুমরি উপজেলার জিয়ল আদিবাসী গ্রামের পাতরাজ ডুমরির ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ই মে শুক্রবার বিকেল ৩টায় বদলগাছীতে বাক ও মানসিক প্রতিবন্ধী যুবতিকে বাড়িতে একা পেয়ে তার শয়ন ঘরে নিয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতে থাকে। হঠাৎ বাড়ির লোকজন বাড়িতে আসলে মানসিক প্রতিবন্ধী ঐ যুবতীর গোঙ্গানীর শব্দ শুনতে পায়। বাড়ির লোকজন ঘরে প্রবেশ করে ধর্ষকে আটকানোর চেষ্টা করলে ধর্ষক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে গতকাল ৫ই মে শুক্রবার রাতে ঐ প্রতিবন্ধীর কিশোরীরর পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীকে থানা পুলিশ গ্রেফতার করে।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছে ও আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আসামীকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Loading