৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
শিরোনাম:

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কলাপাড়ায় দোয়া ও মোনাজাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় পটুয়াখালীর কলাপাড়ায় করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার আছর নামাজ বাদ পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ,সাধারণ সম্পাদক আ:সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো.জসিম গাজী, আমিনুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

Loading