কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মুহিববুর রহমান মুহিব এমপি বলেছেন, আমি নির্বাচনকালে ঘোষনা দিয়ে ছিলাম শালিস বানিজ্য বন্ধ করবো। গত সাড়ে ৪ বছরে একটিও শালিস বানিজ্য হয়নি। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি মিলনায়তনে সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!অধ্যক্ষ মো.মুহিববুর রহমান মুহিব এমপি তাঁর লিখিত বক্তব্যে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন’ দেশ রত্ন শেখহাসিনা টানা তৃতীয় মেয়াদের ১৪ বছর অতিক্রম করে অত্যন্ত সফলতার সাথে বিশ্ববাসীকে তাক লাগিয়ে আকাশচুম্বী চ্যালেঞ্জ, জঙ্গীবাদ নির্মুল ও সকল দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে অগ্রগতির নতুন মাইল ফলক সৃষ্টি করে স্মার্ট বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্ব দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় করোনা মহামারী,রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বের ধনী রাষ্ট্রগুলো যখন হিমশিম খাচ্ছিল, ঠিক তখন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য
দিয়ে বিশ্বের সামনে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে অবস্থান করার র্বাতা দিয়েছে।
খাদ্য নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ,কৃষি, ক্রীড়া, শিক্ষা,নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও সকল শ্রেনী পেশার মানুষদের সহায়তার জন্য বৈশ্বিক প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও কলাপাড়ায় দেশের তৃতীয় বৃহত্তম পায়রা সমুদ্র বন্দর নির্মান, রাঙ্গাবালী থানা গঠন ও উপজেলায় উন্নীতকরন, ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মান, যা ইতিমধ্যে জাতীয় গ্রীডে যোগ হয়েছে। আরপিসিএল কর্তৃক ১৩২০ মেগাওয়াট নির্মানাধীন ,এছাড়া সৌরপ্লান্ট সহ আরো ৪৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মনের জন্য ভ’মি অধিগ্রহন প্রক্রিয়াধীন, কুয়াকাটাকে আর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্রে উন্নীতকরন , ঘরে ঘরে বিদ্যুৎ
আঙ্গীকার বাস্তবায়ন,দেশের তৃতীয় সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং ষ্টেশন নির্মান, শেরে বাংলা নৌঘাঁটি স্থাপন, সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মান, কলাপাড়া- কুয়াকাটা সড়কের তিনটি নদীর উপর শেখ কামাল,শেখ জাামাল ও শেখ রাশেল সেতু নির্মান।
নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মান, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ঢাকায় মেট্রোরেল চালু ,জনগনের জরুরী সেবার জন্য ত্রিপল নাইন চালু,সকল ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চালু,২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করা সহ উন্নয়ন মূলক নানান দিক তুলে ধরেন সংবাদ সম্মেলনে।
এসময় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য মোসা বিলকিস জাহান, প্যানেল মেয়র মো.হুমায়ুন করিবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()