৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪২
শিরোনাম:

গাজীপুরে নৌকার প্রচারণায় অভিনেতা রিয়াজ, ফেরদৌস ও অভিনেত্রী নিপুণ, মাহি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রার্থীরা ছুটে চলেছে ভোটারদের কাছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (২১ মে) বিকেল সাড়ে তিনটা থেকে নৌকা সমর্থিত প্রার্থী আজমত উল্লার পক্ষে প্রচারণায় অংশ নেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক এবং নায়িকারা।

প্রচারণায় অংশ নেন চিএনায়ক রিয়াজ, ফেরদৌস, চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক নায়িকা নিপুন, নায়িকা মাহিয়া মাহি এবং জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খান। এ সময় তারা টঙ্গী এলাকা থেকে প্রচারণা শুরু করে, ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস এবং কোনাবাড়ি এলাকায় খোলা গাড়িতে করে প্রচারণা চালায়।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, আজমত উল্লা একজন ভালো মানুষ। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়। আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৫ তারিখ নৌকা মার্কায় ভোট দিন।

চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, আপনারা সবাই যেভাবে আমাকে এবং কাঞ্চণ ভাইকে সহযোগিতা করেছেন তেমন ভাবে নৌকা এবং আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ তারিখ সারাদিন আপনারা নৌকা মার্কায় ভোট দিন।

Loading