শনিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের ভালুয়া বিল থেকে তাকে উদ্ধার করা হয়। পরে এক ব্যক্তি হাঁস খুঁজতে গিয়ে তাকে দেখতে পেয়ে ৯৯৯-এ কল করে জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!উদ্ধার নারীর নাম বেগম খাতুন। বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাগলা পাড়া গ্রামে।পুলিশ জানায়, স্থানীয় হাঁস খামারি ফারুক মিয়া বিলের মাঝখানে একটি একটি টিলায় ঝোঁপের মধ্যে অচেতন অবস্থায় ওই নারী পড়ে আছে। পরে তিনি ৯৯৯-এ কল করে বিষয়টি থানাকে অবহিত করেন। নান্দাইল থানার উপপরিদর্শক রুবেল হোসেন গিয়ে বৃদ্ধা নারীকে উদ্ধার করে ওসির নির্দেশে হাসপাতালে ভর্তি করেন।
নান্দাইল থানার ওসি রাশেদুজ্জামান রাশেদ বলেন, উপজেলা হাসপাতালে ভর্তির পর রাত ১১ টার দিকে তিনি কিছুটা সুস্থ হন। তিনি কথা বলতে পারছেন না। শুধু কাঁদছেন। ময়মনসিংহ থেকে সিআইডি এক্সাপার্ট আনার পর ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করা হয়েছে, যাতে তার স্বজনরা খোঁজ পেতে পারেন।
![]()