৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০২
শিরোনাম:

আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-২

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ বিভিন্ন মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলা এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে এস আই ইমরান হোসেন অনুলিয়া গ্রামের বিশ্বনাথ দাস এর ছেলে অজয় দাস (৫৫)কে ২০০ গ্রাম গাঁজা গ্রেফতার করেন। অপরদিকে এসআই আমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলায় আসামী কামালকাঠি গ্রামের মৃতুর রহমান সানার ছেলে মোঃ রুহুল আমিন সানা(৫৫)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!