৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩০
শিরোনাম:

বঙ্গবন্ধুর সমাধিতে গাজীপুরের নবনির্বাচিত মেয়রের শ্রদ্ধা নিবেদন

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন, গাজীপুর সিটির উন্নয়নে আমি সকলের সহযোগিতা নিবো। সকলের সাথেই মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সাথে থাকবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছেলে জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গাজীপুর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ সমর্থক। কেউ মানুক আর না মানুক সেটা তাদের ব্যাপার। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই। বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, এটি আমার বিষয় না এটি দলের বিষয়। দল যা ভালো বুঝবে সেটাই করবে।

এ সময় গাজীপুরের প্রায় ৫শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Loading