৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৮
শিরোনাম:

থানা-কলেজ কমিটি না হওয়ায় অবরুদ্ধ ঢাকা উত্তর ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক

দীর্ঘদিনেও ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ছাত্রদলের থানা ও কলেজ শাখার কমিটি না হওয়ায় তোপের মুখে পড়েন মহানগর উত্তরের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলও তোপের মুখে পড়েন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২৭ মে) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সূত্র: কালবেলা, জাগোনিউজ২৪.কম

উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের অফিসে যান। ওই সময় সেখানে উল্লিখিত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের অবরুদ্ধ করে রাখা হয়।

এ সময় অবিলম্বে কমিটি গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। একপর্যায়ে রোববারের (২৮ মে) মধ্যে কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে মর্মে আশ্বস্ত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে যান।

এ বিষয়ে রুয়েল জানান, তার শাখায় ১৮টি থানা ও ৬টি কলেজ ইউনিট রয়েছে। এসব ইউনিটে কমিটি গঠনের দাবিতে তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববারের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে।

Loading