৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৪
শিরোনাম:

কলাপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীকে হত্যার আভিযোগে স্বামী শাহআলম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলা লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়ী থেকে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই নারীর বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে শাহআলমের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মততাজ বেগমের সাথে দীর্ঘদিন ধরে তার স্বামী শাহআলমের পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সোমবার গভীর রাতে দু’জনের কথাকাটাকাটি হয়। সকালে পুলিশ গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী মো.শাহআলমকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

Loading