৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১১
শিরোনাম:

সরকার ঘুরে দাঁড়ানোর বাজেট প্রস্তাব করেছে: কাদের

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবারের বাজেট প্রস্তাব করেছে সরকার। এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। সারাবিশ্বের সংঘাত ও সংকটের মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনা ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সেতুমন্ত্রী শনিবার (৩ জুন) সকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দলের সংবাদ সম্মেলনে একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রব্যমূল্যসহ জ্বালানির দাম বৃদ্ধি স্বাভাবিক। চলমান বিশ্ব পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের কারণে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে।

Loading