৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫
শিরোনাম:

মিরপুরে “কিউমিনস রেস্টুরেন্ট” শুভ উদ্বোধন করলেন টমি মিয়া

রাজধানীর মিরপুরে উদ্বোধনের মাধ্যমে শুভ সূচনা হলো কিউমিনস রেস্টুরেন্ট। কিউমিনস রেস্টুরেন্টের শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রন্ধনশিল্পী টমি মিয়া এমবিই।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (১৮ জুন ২৩) সন্ধ্যা ৭ টায় মিরপুর-১০ রোকেয়া শরণীর সেন্ট্রাল প্লাজার ১ম ও ৫ম তলায় কিউমিনস রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। কিউমিনস রেস্টুরেন্ট এর সিইও জিয়াউল ইসলাম সেলিম এবং তার ব্যবসায়িক পার্টনারদের স্বপ্নের প্রকল্প এই কিউমেন্স রেস্টুরেন্ট। কিউমিনস হল এমন একটি নির্ভেজাল রেস্টুরেন্ট যেখানে আপনার অভিজ্ঞতা আগমন করার মুহূর্তে শুরু হয়। কিউমিনস রেস্টুরেন্টে লাঞ্চ ও ডিনারের জন্য মিরপুরের সেরা মাল্টি কুজিন খাবারের স্বাদ গ্রহণের জন্য আহবান করেছে আপনাদের সবাইকে।

কিউমিনস রেস্টুরেন্টের সূত্রে জানা যায়, কিউমিনস ইন্টেরিয়র ডিজাইন করা হয় সর্বোচ্চ মানের ডিজাইনার ধারা (ভিশন ইন্টেরিয়র এন্ড এক্সটরিওর লি:। সেই সাথে রন্ধন সম্পর্কীয় কার্যাবলী সম্পন্ন করা হয় কিউমিনস রেস্টুরেন্ট এর সিইও এ নিবিড় তত্ত্বাবধানে। কিউমিনস টিম অতিথিদের একটি নতুন রন্ধন শিল্পকলা মেনু উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। সেই সাথে অতিথিদের স্বাগত জানাতে রেস্তোরায় এক গ্লাস কিউমিনস মকটেল ও ক্যানপস উপভোগ করার জন্য আহবান করা হয়। এবং সেই সাথে টমি মিয়া এমবিই সরাসরি নিজ হাতে উনার তৈরিকৃত স্পেশাল মেনু উপভোগ করার সুযোগ করে দিয়েছিলেন। পরিশেষে এইটুকু বলা যায় স্থানীয় ও আন্তর্জাতিক খাবারকে সম্প্রসারিত করতে ও অতিথিদের আপ্যায়ন করতে এই কিউমিনস রেস্টুরেন্টে যথেষ্ট অবদান রাখবে।

Loading