৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৭
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল ধ্বংস ও জরিমানা

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালানা করে প্রায় ৯২ হাজার টাকার কারেন্ট জাল উদ্ধার করে জব্দ করা হয়েছে এবং নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল রাখা ও বিক্রির অভিযোগে ওমর ফারুক সুতা ঘরের মালিকের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ আলপনা ইয়াসমিন।

বুধবার (১৬ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টা থেকে রাত ৮:০০ পর্যন্ত নিষিদ্ধ অবৈধ জালের ব্যবহার বন্ধে বদলগাছীর ছোট যমুনা নদী ও সদর হাটখোলা বাজারের মসজিদ মার্কেটে অভিযান পরিচালনা করেন। এ সময় ওমর ফারুক নামক সুতা ঘর থেকে প্রায় ৯২ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে জব্দ করেন। নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল রাখা ও বিক্রির দায়ে ওমর ফারুক সুতা ঘরের প্রোঃ মোঃ মোকছেদ আলীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে বদলগাছীতে ছোট যমুনা নদীর (গৌড়ান দহে) উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুই দুয়ারী জাল উদ্ধার করে জব্দ করা হয়। জালটির মূল‍্য প্রয় ৮হাজার টাকা।

পরে জব্দকৃত জালগুলি সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, উপজেলা সিনিয়র মৎস‍্য কর্মকর্তা ও থানা পুলিশসহ সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

এব‍্যপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট ও চায়না দুই দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

Loading