জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানির শাহ আলী থানা এলাকায় ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট এক্টিভিটিস (ডাবিøউডিএ) ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী পালন করা হযেছে। এ উপলক্ষে শনিবার একটি জনসচেতনতাামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শাহ আলী থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমতা হাইস্কুলে গিয়ে শেষ হয়। এসময় স্থানীয়দের মাঝে গাছ ও মশারি বিতরণ করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন ডক্টর মির্জা নাহিদ হোসেন বন্যা। এছাড়া সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, কাউন্সিলর আবুল কাশেম মোল্লা, ঢাকা জেরার ডবিøউডিএ ফাউন্ডেশনের সভাপতি আমজাদ হোসেন তালুকদার জুয়েল, সাধারন সম্পাদক আব্দুল ওয়ালিদ সুজনসহ আরো অনেকে।
![]()