৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১১
শিরোনাম:

বিজয় রাকিন সিটিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ স্থগিতে বিভিন্ন সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর মিরপুর কাফরুলে বিজয় রাকিন সিটিতে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণ স্থগিত করায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের একাধিক সংহঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ ধরনের কাজ মহান মুক্তিযদ্ধের বিরোধীতার মতই বলে মনে করছে তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাভলু এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পে মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য থাকাটাই স্বাভাবিক। এ ভাস্কর্য মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে উজ্জীবিত করবে। এ ভাস্কর্য নির্মাণে অনাগ্রহ পোষণ করে রাকিন ডেভলপমেন্ট কোম্পানি (বিডি) লিমিটেড মুক্তিযোদ্ধের চেতনায় আঘাত করেছে। এবং মহান মুক্তিযোদ্ধের বিরোধীতাকারী হিসাবে চিন্থিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে স্বাধীনতা স্বপক্ষের সরকারের নিকট জোর দাবি জানানো হয়েছে।

জানা গেছে, কাফরুলে ঢাকাস্থ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির ১৬ একর জমিতে বহতল ভবন নির্মাণের জন্য ২০১০ সালে রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি বিডি লিমিটেডের সঙ্গে নির্মাণ চুক্তি করে বিজয় রাকিন সিটি। এর ১৪ বছর পর আবাসন প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত করে সমিতিকে রাকিন বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে নানা তালবাহানা করে পাশ কাটিয়ে বেড়াচ্ছে।ফলে বসবাসরত বাসিন্দারা নানা দুর্ভোগে পড়েন।

অপরদিকে প্রকল্পের মূল নকশা অনুসারে এ আবাসন প্রকল্পের দ্বিতীয় গেটের মূল ফটকে স্বাধীনতা স্মারক ভাস্কর্য থাকার কথা। মুক্তিযোদ্ধাদের আবাসনে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য থাকাটাই স্বাভাবিক। এই ভাস্কর্য মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে উজ্জীবিত করবে। অথচ ভাস্কর্য নির্মাণ স্থগিত করে দিয়ে রাকিন সমিতিকে চিঠি দেয়া হয়। সমিতির সভাপতি ও পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এ,টি আহমেদুল হক চৌধুরী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সমিতির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি ব্যনার প্রকল্পের ক্লাব বিল্ডিংয়ে ঝুলিয়ে দেয়া হয়।

প্রতিবাদ জানানো সংগঠনগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ কাফরুল থানা, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ, মুক্তিযোদ্ধা যুব-কমান্ড, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, রিভার্টস অরগানাইজেশন আর্ট এন্ড আর্টিস্ট, সনাতন ধর্মালম্বী সম্প্রদায় ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কাফরুল থানা ঢাকা মহানগর উত্তর।

Loading