৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৭
শিরোনাম:

কিষ্টপুর গ্রামে মনিয়া নামের তরণী বিয়ের ফাঁদ পেতে অর্থ হাতানোর অভিযোগ, আদালতে মামলা

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কিষ্টপুর গ্রামের এক তরুণী মনিয়া (২৬) বিরুদ্ধে বিয়ের ফাঁদ পেতে লাখ লাখ টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মনিয়া মোঃ ছমর উদ্দিন ও ফাতেমার মেয়ে এবং আজিম উদ্দিনের ভাইঝি।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় এক নাম প্রকাশে অনিচ্ছুক ভদ্রলোক অভিযোগ করেন, গত ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে মনিয়া তাকে বিয়ে করেন। বিয়ের পরপরই মনিয়া তার বাবা-মা অসুস্থ থাকার কথা বলে স্বামীর কাছ থেকে ২ লাখ টাকা, একটি আট আনা স্বর্ণের গলার চেইন এবং পাঁচ আনা সোনার কানের দুল নেন। এরপর মনিয়া তার বাবার বাড়ি যান এবং আর ফিরে আসেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভদ্রলোক, যিনি মনিয়ার প্রথম স্বামী, অভিযোগ করেন যে তিনি মনিয়াকে ফিরিয়ে আনার জন্য তার বাবার বাড়িতে গেলে জানতে পারেন, ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে মনিয়া তাকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন। মনিয়ার দ্বিতীয় স্বামী বড়ইবাড়ি গ্রামের মোঃ দুলালের ছেলে তোফাজ্জল হোসেন।

ঘটনার সত্যতা জানতে প্রথম স্বামী মনিয়ার বাবা-মায়ের কাছে গেলে, তারাও আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ।

এই ঘটনায় মনিয়ার প্রথম স্বামী আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি আদালতে মামলার মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন এবং অভিযোগ করেছেন যে মনিয়া তার বাবার সহায়তায় বিয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতানোর কাজ করে আসছেন।

এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই দাবি করছেন, মনিয়া বিভিন্ন সময়ে একই কৌশল অবলম্বন করে ধনী পুরুষদের টার্গেট করেন এবং তাদের কাছ থেকে অর্থ ও সম্পদ হাতিয়ে নেন।

স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে। প্রথম স্বামী মামলার মাধ্যমে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন এবং এই ধরনের প্রতারণা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Loading