৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০০
শিরোনাম:

ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন

অনলাইন ডেস্ক: জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান বলেছেন, শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুত আছে তদন্ত কমিশন।আজ সোমবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তদন্ত কমিশনের প্রধান।

Thank you for reading this post, don't forget to subscribe!

আ ল ম ফজলুর রহমান বলেন, ‘ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায়, তবে দেশটির অনুমতি পেলে আমরা ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালানো হবে। বিগত ১৬ বছরে বিডিআর হত্যাকাণ্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গেছে। এখন যা হওয়ার তা খোলামেলাভাবে হবে।’

স্বচ্ছভাবে তদন্ত করে তিন মাসের মধ্যে পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান তদন্ত কমিশনের প্রধান।

Loading