৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৬
শিরোনাম:

মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট ছাড়ের মেয়াদ বাড়ালো এনবিআর

চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট ছাড়ের মেয়াদ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।সোমবার (৬ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের আধুনিক ও জনপ্রিয় গণপরিবহন হিসেবে যানজট নিরসন এবং কর্মঘণ্টা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সেবা আরও জনপ্রিয় করতে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।

তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬-এর উপ-ধারা (৩)-এর আওতায় এ ভ্যাট অব্যাহতি দিচ্ছে এনবিআর।২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সুবিধা দিয়ে আসছিল এনবিআর। এই ভ্যাট মওকুফের সময়সীমা ছিল ২০২৪ এর ৩০ জুন পর্যন্ত।

এর প্রেক্ষিতে গত বছরের ৪ এপ্রিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, চব্বিশের জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বেশ কিছু সীমাবদ্ধতা উল্লেখ করে এনবিআরের কাছে চিঠির মাধ্যমে অনুরোধ জানায় ডিএমটিসিএল। এছাড়া, বিভিন্ন সামাজিক সংগঠনও একই অনুরোধ করেছিল। এবার ভ্যাট ছাড়ের মেয়াদ আরও বৃদ্ধির ঘোষণা এলো।

Loading