৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৭
শিরোনাম:

নওগাঁয় পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের সাত সদস্য আটক

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজির রহমান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজির রহমান বলেন, গত ৩ জানুয়ারি রাত ৮ টার দিকে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বদলগাছী থানার মথুরাপুর এলাকায় রাস্তার উপর অজ্ঞাত ৭ থেকে ৮ জন পুলিশ পরিচয়ে ধামইরহাট উপজেলার ইউসুফপুর গ্রামের নুর ইসলামকে থামিয়ে নগদ ৩৭ হাজার ১৮০ টাকা, ১০০ সিসি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন ছিনতাই করে। পরবর্তীতে এ ঘটনায় থানায় একটি মামলা হলে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য আটক করে পুলিশ।

আটককৃতদের কাছ থেকে একটি ১০০ সিসি মোটরসাইকেল, একটি প্লাস্টিকের পিস্তল, স্মার্ট ফোন ২ টি, নগদ ১৫ হাজার টাকা ও একটি ওয়াকিটকিসহ পুলিশ পরিচয়ে ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

Loading