৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৮
শিরোনাম:

বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ড : প্রেস সচিব

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস করা হয়েছে।বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানান। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রেও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগের আইন থেকে একটু নতুন সেকশন নিয়ে এসে আইনে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে। সেটার ক্ষেত্রে আরও যা যা পদক্ষেপ নেওয়া যায়, সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে।   সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। অন্তর্বর্তী সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) সংশোধনের উদ্যোগ নেয়। সম্প্রতি বিশেষজ্ঞরা আইনটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করলে তার নীতিগত অনুমোদন লাভ করে।বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত আইনটি পাস হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

Loading