৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৬
শিরোনাম:

ঘুষ ছাড়া ফাইল ধরেন না নওগাঁ গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী!

নিজস্ব প্রতিনিধি: নওগাঁ গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী (কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিক) ছাইদুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দিয়েছেন জেলার সাধারণ ঠিকাদাররা।

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁ সদর মডেল থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ছাইদুর ইসলামের দুর্নীতির কারণে ঠিকাদারেরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন করতে পারছেন না। প্রতিটি ফাইল, ফরমাল শিডিউল এবং ওয়ার্ক অর্ডার দেওয়ার ক্ষেত্রে তাকে ঘুষ দিতে হয়। অন্যথায় সে ফাইল ছাড় পায় না। যদি কোনো ঠিকাদার ঘুষের টাকা দিতে রাজি না থাকে তাহলে তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত ও হেনস্তা করে জোরপূর্বক ঘুষের টাকা আদায় করে থাকেন।

ঠিকাদার খাদেমুল ইসলাম শোভন জানান, ৪র্থ শ্রেণির কর্মচারী হয়েও এতো ক্ষমতা কোথায় থেকে পায় সে। গত ২০২০ সালে এখানে আসার পর থেকে কোনো কাজ ঘুষ ছাড়া করে না সে।

সেলিম খান রিংকু নামের আরেক ঠিকাদার জানান, বিগত দিনেও টাকা ছাড়া কোন ফাইল ছাড় দেয়নি সে। আমি ওয়ার্ক অর্ডার নেবার জন্য ছাইদুরের কাছে গেলে সে আমার কাছে ১৫ হাজার টাকা দাবি করে কিন্তু এতো টাকা আমার কাছে না থাকায় আমি টাকা দিতে অসন্তোষ প্রকাশ করি। এদিকে টাকা দিতে না পারায় সে আমাকে অফিস থেকে চলে যেতে বলে। এক পর্যায়ে আমাকে আঘাত করে অফিস থেকে বের করে দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাইদুর ইসলাম জানান, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। ঢাকার একটি প্রতিষ্ঠানের ওয়ার্ক অর্ডার নেবার জন্য ঠিকাদারের প্রতিনিধি হয়ে রিংকু নামের একজন আমার কাছে আসে। একজনের কাজের অর্ডার অন্য কাউকে দিতে অসন্তোষ প্রকাশ করায় তারা আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ নিয়ে আসছে।

Loading