৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২১
শিরোনাম:

সরিষা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার; পুলিশের পরিকল্পিত হত্যাকান্ডের সন্দেহ

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁ বদলগাছী উপজেলার জাবারীপুরহাট এলাকার একটি সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে এ মরদেহটি উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মাঠে কাজে যাওয়ার সময় কৃষকরা সরিষা ক্ষেতের ধারে অচেতনভাবে পড়ে থাকা এক যুবকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার ওসি লুৎফর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হতে পারে। রাতের কোনো একসময় হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে কিনা, সেটি নিয়ে তদন্ত কাজ চলমান আছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরদারপাড়ার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।

ওসি লুৎফর রহমান আরও বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। হত্যার আলামত মিললে দায়ীদের শনাক্তে অভিযান চালানো হবে।

Loading