৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

সরকারি বাসভবনে বসে ভিডিও বার্তায় তথ্য-প্রমাণ চাওয়াটা হাস্যকর : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, সাতক্ষীরার শ্যামনগরে ২১ জুন ত্রাণ বিতরণে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দারের নির্দেশে তার সন্ত্রাসী পুত্র উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজিব হায়দারের নেতৃত্বে হামলা এবং নারায়ণগঞ্জে মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দীনা, ফেনী কৃষক দল নেতা আলমগীর চৌধুরী, মুক্তিযোদ্ধা আবুল হোসেন কমান্ডার ত্রাণ বিতরণে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২২জুন বলেছেন, কোথায় কে বাধা দিয়েছে আপনারা স্পষ্ট করুন, তথ্য-প্রমাণ দিন। অভিযোগ সত্য হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। মানবিক কাজে বাধা প্রদান আওয়ামী লীগের নীতি নয়।

মঙ্গলবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার বক্তব্যের জবাব দেন রহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ গণমাধ্যমে ও টেলিভিশনের ফুটেজে দেখেছেন ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কিভাবে ত্রাণ বিতরনের বহরে তান্ডব চালিয়েছে। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে দিবানিদ্রা গেলে জানবেন কিভাবে, দেখবেন কিভাবে ?

বিএনপি নেতা বলেন, দেশের মানুষের ঘোরতর সন্দেহ, এই হামলা সরকারের উপর মহলের ইঙ্গিতে ও জ্ঞাতসারেই হয়েছে। একারণে তাদের দলের পোষ্য সন্ত্রাসীদের এতো বড় অপকর্মকে আড়াল করতে চাচ্ছেন তারা।

তিনি বলেন, তথ্য-প্রমাণ জানার জন্য সরকারের গোয়েন্দা সংস্থা আছে। বিভিন্ন এজেন্সি আছে। স্থানীয় প্রশাসন আছে। জনগণের টাকায় তারা বেতন পাচ্ছেন। কাজেই উক্ত অপকর্মগুলোর তথ্য তো কাদের সাহেবদেরই সর্বপ্রথম জানার কথা।

Loading