ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এলাকাকে সুনির্দিষ্ট করতে তাদের আরও দু-তিন দিন লাগবে। তবে ছয় দিন পার হলেও এখনো এলাকাভিত্তিক সুনির্দিষ্ট নকশা চিহ্নিত করা হয়নি। এলাকাভিত্তিক সুনির্দিষ্ট নকশা চিহ্নিত করে দেওয়ার পর ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে লকডাউন কার্যকর করা হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!মেয়র বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পাওয়ার সাথে সাথেই লকডাউন বাস্তবায়ন নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। পরের দিনই আমরা কেন্ত্রীয় বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা করেছি। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।
মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।
অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করেও আওয়ামী লীগ কখনো নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়নি জানিয়ে মেয়র তাপস বলেন, গণমানুষের অধিকার আদায় ও জনগণের কল্যাণেই আওয়ামী লীগ সবসময় কার্যক্রম পরিচালনা করেছে এবং সে ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তারই নেতৃত্বে এই করোনা মহামারীকেও অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা করেন মেয়র তাপস।
![]()