২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৪
শিরোনাম:

কোভিড কালের ভুতুরে বিল ৫ লাখ গ্রাহকের : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুতের ভূতুরে বিল সম্পর্কে নসরুল হামিদ বিপু বলেন, সারা দেশে সাড়ে ৪ কোটি গ্রাহকের মধ্যে মাত্র ৫ লাখ বিলে কিছুটা অস্বাভাবিকতা রয়েছে। এগুলো সংশোধন করতে বলেছি। বিদ্যুৎ অফিসে গেলেই সংশোধন করে দিবে। তাছাড়া আগামী মাসের বিলের সঙ্গে তা সমন্বয় করেও দেয়া হবে। এতেও আতংকিত হওয়ার কিছু নেই। বিল করা হবে গত মাসের বিল দেখে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কোভিডে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে বিদ্যুৎ কর্মিদের অনেক বেশি নিরাপত্তা নিতে হয়েছে। তার পরেও মাঠ পর্যায়ে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একজন মারা গেছেন। এই সময়ে ৪ কোটি গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ কর্মিরা বিল করতে গেলে করোনা আরো ছড়াতো।

তিনি গ্রাহকদেরও বলেন, করোনায় ঘরে ছিলেন, সারাদিন ফ্যান, এসি, লাইট চালিয়েছেন। তাই বিদ্যুতের বিল বেশি এসেছে। তার পরেও বলবো কিছু অসংগতি হয়েছে।

Loading