৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭
শিরোনাম:

নেতিবাচক ও অন্ধ সমালোচনা নির্ভর রাজনীতির জন্যই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বক্তব্য ও বিবৃতির মাধমে সরকারের সমালোচনা করা ছাড়া এখন বিএনপির আর কোনো রাজনীতি নেই। অসহায় মানুষ থেকে তাদের অবস্থান এখন যোজন যোজন দুরে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমন্বয় প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতিবীদদের কাজ নয়। সেসব বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হয়েছে, তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালগুলো যখন আক্রান্ত রোগীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু ফ্রন্ট লাইনের এই যোদ্ধারা যখন জীবন বাজি রেখে কাজ করছেন, তখন কিছু হাসপাতাল, ক্লিনিকে সাধারন সেবায় গেলেও বাধ্যতামূলক করোনা টেস্ট করাচ্ছে রোগিদের। কেউ কেউ করোনা টেস্টের রিপোর্ট ছাড়া চিকিৎসা দিচ্ছে না। এই পরিস্থিতিতে ঢালাওভাবে এই সিদ্ধান্ত সাধারণ রোগীদের ওপর চাপানো কতটা যৌক্তিক? কিছু হাসপাতাল রোগী ভর্তি না করার নানান ছল চাতুরীর আশ্রয় নিচ্ছে, এটি মোটেও সমীচীন নয়।

তিনি বলেন, বর্তমানে ৬৬ টি কেন্দ্রে সরকার করোনা টেস্ট করছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় টেস্ট সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

Loading