২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৪
শিরোনাম:

গরুর হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা : মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, গরুর হাট পরিচালনায় এবার ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরনের নির্দেশনা দেওয়া হবে। হাট পরিচালনা বা সংশ্লিষ্ট কেউ সে নির্দেশনা ভঙ্গ করলে শাস্তিমুলক ব্যবস্থা নেবো।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে পশুর হাট ব্যবস্থাপনা বিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তাপস এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা মহামারী বিবেচনায় নিয়ে এবার গরুর হাটে যাতে করে স্বাস্থ্যবিধি মানা হয়, সেটা নিশ্চিত করতে ইতোমধ্যে আমরা ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি।

মেয়র তাপস বলেন, যে ক’দিন হাট চলবে, কমিটি সার্বক্ষণিকভাবে সেসব হাটগুলো তদারকি করবে, যাতে করে মহামারী বিস্তৃতি লাভ করতে না পারে। এছাড়াও, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, অস্থায়ী এ সকল গরুর হাট তিন থেকে পাঁচ দিনের অনুমোদন দেওয়া হবে এবং গরু কেনা-বেচায় একটি গরু থেকে আরেকটি গরুর দূরত্ব আমরা চিহ্নিত করে দেব। আর হাটগুলোতে একমুখী চলাচল নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হবে। সম্পাদনা : রায়হান রাজীব

Loading