ভুয়া সোশাল মিডিয়া অ্যাকাউন্ট এবং সেখান থেকে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা, অসম্মানজনক আচরণ- এমনটি তারকাদের সঙ্গে প্রায়ই হয়। কিন্তু এবার সোশাল মিডিয়ায় ভুয়া ফ্যান পেজ বানিয়ে ভক্তদের কাছ থেকে টাকা তোলার চেষ্টার গুরুতর অভিযোগ করেছেন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!শ্রাবন্তীর অভিযোগ, তার নামে ইনস্টাগ্রামে ভুয়া ফ্যানপেজ তৈরি করে ভক্তদের কাছ থেকে টাকা তোলার চেষ্টা চলছে। সেই ফ্যান পেজের স্ক্রিনশট শেয়ার করে শ্রাবন্তী সবাইকে সতর্ক করে লিখেছেন, ”এটি একটি ভুয়া অ্যাকাউন্ট। যিনি এ অ্যাকাউন্ট বানিয়েছেন, তিনি অনুরাগীদের কাছ থেকে টাকা তোলার চেষ্টা করছেন। দয়া করে ইন্সটাগ্রামে রিপোর্ট করুন। এ অ্যাকাউন্ট ফলো করবেন না।”
সম্প্রতি টলিপাড়ায় শুটিং শুরু হতেই কাজে ফিরেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেকথাও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন শ্রাবন্তী। করোনাভাইরাসের প্রকোপে লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল টলিপাড়ার শ্যুটিং। তবে এখন আবার শুরু হয়েছে বাংলা ছবি ও ধারাবাহিকের কাজ।
![]()