২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৯
শিরোনাম:

আশাশুনিতে পুলিশী অভিযানে৬ জুয়াড়ী গ্রেফতার

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে শনিবার এসআই হাসানুজ্জামান, এসআই ফকির জুয়েল রানা ও এএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে উপজেলার একসরা গ্রামের মুজিবর মোল্যার পুত্র সাইফুল মোল্যা (২২), একই গ্রামের মাজেদ মোল্যার পুত্র ইসরাফিল আলম ওরফে ময়না (২৬),

Thank you for reading this post, don't forget to subscribe!

আজিজ মোল্যার পুত্র আরিফুল ইসলাম (২৩), শহিদুল ইসলাম গাজীর পুত্র শরিফুল ইসলাম (২৭), গফ্ধসঢ়;ফার গাজীর পুত্র আলমগীর গাজী (২৮) ও কালিপদ দাশের পুত্র মহানাথ দাশ (২৮) কে মধ্যম একসরা সাকিনস্থ জনৈক মুজিবর মোল্যার পুত্র
সাইফুল মোল্যা (২২) এর বসত ঘরের ভিতর হতে হাতেনাতে গ্রেফতার করেন। পরে এসংক্রান্ত থানায় জুয়া আইনে ১৭(৬)২০২০ নম্বর মামলা রুজু করে আটককৃত সকল আসামীদেরকে বিচারার্থে গতকাল বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading