২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৫
শিরোনাম:

২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী

সোমবার সকালে কক্সবাজারের রামু এলাকায় আটককৃতরা হলেন, রফিক (২৭) ও সাহিদ (২০)।

Thank you for reading this post, don't forget to subscribe!

সেনাবাহীনি সূত্র জানায়, মাদক ব্যবসায়ীরা সিএনজি যোগে মরিচ্যা হতে রামু যাওয়ার পথে রামু সেনানিবাসের এসএসডি এমপি গেইট অতিক্রমকালে কর্তব্যরত মিলিটারী পুলিশ কর্তৃক তল্লাশি চালিয়ে তাদের আটক করে।

আটককৃত রফিক বান্দরবান জেলার কালঘাটা এবং সাহিদ কক্সবাজার জেলার উখিয়া থানার মুহুরীপাড়া গ্রামের বাসিন্দা। এরা দীর্ঘদিন যাবৎ মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত।

Loading